
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা চাই জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।দেশীয় সংস্কৃতি প্রচার
জামায়াত আমির বলেন, দেশ ও জাতির জন্য বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কী হবে তার জন্যই আমরা বসেছিলাম। আমরা আজ সকল সদস্যের পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ গঠনে অর্থবহ ভূমিকা পালন করুক। যিনি স্পিকার থাকবেন, বিরোধী দলকে যথেষ্ট সুবিধা দেবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে।
তিনি বলেন, এবার দু’টি নির্বাচন হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে দু’টি নির্বাচন আমরা মেনে নিয়েছি। অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা দুই জায়গায় শপথ নিয়েছি। দুঃখের বিষয় হলো সরকারি দল এখনো সংবিধান সংস্কারের শপথ নেয়নি।সংবাদ বিশ্লেষণ টুল
বিরোধী দলের উদ্দেশে জামায়াত আমির বলেন, জুলাইকে সম্মান করতে হবে। চব্বিশ থাকলেই ছাব্বিশ থাকবে, নাহলে ছাব্বিশের অস্তিত্ব থাকবে না। চব্বিশকে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ছাব্বিশ জাতির জন্য সুখকর হবে না। তিনি বলেন, আমরা চাই- যে চারটি বিষয় গণভোটে দেয়া হয়েছে তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।
‘রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিলে আপনারা ওয়াক আউট করবেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সূর্য উঠলে দেখতে পাবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।



