
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) নামাজের বিরতির পর সংসদ অধিবেশন শুরু হওয়ার পর দেড়টার সময় স্পিকার নিজ বক্তব্যে বলেন, “নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।”
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের পদত্যাগ প্রসঙ্গে বলেন, “আজ থেকে স্পিকার আর কোনও দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।” স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এই পদক্ষেপ সংসদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।



