
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এর প্রতিবাদে জামায়াত জোটের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান বারবার।
রাষ্ট্রপতি তারপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময়েও অধিবেশনে হট্টগোল চালাতে থাকেন জামায়াত জোটের সাংসদরা। রাষ্ট্রপ্রধান বক্তব্য শুরু করার পর তারা ওয়াকআউট করেন।



