
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

নীলফামারীর সৈয়দপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে উপহার হিসেবে পাঠানো খেঁজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেঁজুর আনুষ্ঠানিকভাবে ওইসব মাদরাসা, এতিমখানায় দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল মাবুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল মাবুদ জানান, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বরাদ্দকৃত ১৬৪ কেজি খেঁজুর বন্টন করা হয়েছে।



