সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি ‘জেট ফুয়েলে’র দাম। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে যা ছিল ৯৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ২৯ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে।

গতকাল রোববার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়