সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ইপসা’র উদ্যোগে কক্সবাজারে শিশুশ্রম ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইপসা’র উদ্যোগে কক্সবাজারে শিশুশ্রম ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি গঠিত

ইপসা- এডভোকেসি ইউনিটের উদ্যোগে কক্সবাজারের চৌফলদন্ডীতে শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধ করা, বাল্য বিয়ে প্রতিরোধ করা, শিশুশ্রম নিরসন করা সহ নানা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠিত হয়৷

আজ (১০ মার্চ) এক সামজিক বৈঠকে এ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক জাফর আলম। সাধারণ সম্পাদক নুরুল হক। এ কমিটি মাঠ পর্যায়ে আগামী তিন বছর কাজ করবে বলে জানানো হয়।

ইপসা’র পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারে ইপসা’র এডভোকেসি প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার আলী আদনান, আউটরিচ অফিসার নয়ন চন্দ্র দাস প্রমুখ।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহসভাপতি রেনু আক্তার, সহ সাধারন সম্পাদক খুরশীদা আক্তার, সাংগঠনিক ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হামিদা বেগম, সদস্য রেহেনা আক্তার, মো: জয়নাল আবেদিন।

ইপসা’র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার মানুষজন নানা কারণে সামাজিক সহিংসতার শিকার হয়। আমরা আমাদের অবস্থান থেকে তাদের কাউন্সেলিং করা ছাড়াও নানা ধরনের সাপোর্ট দিয়ে থাকি৷ এ কমিটি মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইপসা শিশুশ্রম নিরসন, বাল্য বিয়ে প্রতিরোধ, সামাজিক সহিংসতা প্রতিরোধ সহ নানা ইস্যু নিয়ে জলবায়ু উদ্বাস্তু মানুষের মাঝে কাজ করে আসছে৷

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়