মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন অপরাধে আগ্রাবাদের কাচ্চি ডাইনসহ নগরে চার প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল আগ্রাবাদ ও মোহরা এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে অপরিচ্ছন্নতার দায়ে আগ্রাবাদের কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মোহরা এলাকায় সিজল নামে একটি মিষ্টান্ন দোকানে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীর গা থেকে মেয়াদের স্টিকার উঠিয়ে তা বিক্রির প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মোহরা হোটেলকে বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদোত্তীর্ণ দই বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়