শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তাহসিফের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা নয়: বাবা প্রধানমন্ত্রী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্বিত অপতথ্য ছড়ানো মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান ইনানী সৈকতে গোসলে নেমে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির বিজিবির অভিযানে নদী থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার মাওয়া-পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ৬টার পর পর্যটক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ ‘তদন্ত ছাড়া মন্তব্য নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম
Advertise with us

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে?

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখেই আয়োজন করা হতে পারে। পরীক্ষার জন্য নির্ধারিত এই তারিখ পরিবর্তন করতে চাচ্ছে না পরীক্ষা আয়োজক কমিটি।

কমিটির একটি সূত্র জানিয়েছে, নীতিমালা সংশোধনের আগে দফায় দফায় সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। বিজি প্রেসের সঙ্গে প্রশ্নপত্র তৈরি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া পূর্ব নির্ধারিত তারিখে পরীক্ষা না হলে পরবর্তীতে পরীক্ষা আয়োজন করা কঠিন হয়ে পড়বে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা পূর্বের তারিখেই অর্থাৎ আগামী ১৮ এপ্রিলই আয়োজন করা হতে পারে। শিগগিরই এ বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এদিকে, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত নীতিমালায় শিক্ষাকতার অভিজ্ঞতা ১৮ বছর করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগে পূর্বের আবেদন বাতিল হয়ে গেছে। এর ফলে ৮৬ হাজার শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়