বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি
Advertise with us

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফা ওই এলাকার আরিফুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও টিউশনিতে গিয়েছিল আলিফা। বিকেলে পড়া শেষে বাড়ি ফেরার সময় বাড়ির পাশের একটি পুকুরে হাত ধুতে নামে আলিফা। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় শিশুটি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল আবেদীন বলেন, হাত ধোয়ার সময় পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো তথ্য দেয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়