মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায়: ব্রাহ্মণবাড়িয়ার টিকিট কালোবাজারির মাফিয়া আটক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায়: ব্রাহ্মণবাড়িয়ার টিকিট কালোবাজারির মাফিয়া আটক

ঈদুল আজহারকে সামনে রেখে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ-এর দিকনির্দেশনা ও তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি টিকিট কালোবাজারি, অবৈধ মালামাল ও মাদকদ্রব্যবিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার টিকিট কালোবাজারির মাফিয়া খ্যাত একাধিক মামলার আসামি হাকিম ও কালুকে আটক করা হয়েছে।

আটক আব্দুল হাকিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কলেজপাড়া এলাকার দানু মিয়ার ছেলে এবং কালু মিয়া উত্তর মৌড়াইল এলাকার মৃত সাচ্চু মিয়ার ছেলে। আজ রবিবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ২৩টি আসনের বিপরীতে মোট ১১টি ট্রেনের টিকিটসহ তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পরে আটক দুইজনকে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পেনাল কোড-১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, আটক দুইজনের বিরুদ্ধে টিকিট কালোবাজারির একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকায় কুখ্যাত টিকিট কালোবাজারি হিসেবে পরিচিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়