শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

মাদক কারবারিদের হামলায় আহত দুই পুলিশ, হাতকড়া পরেই পালালেন আসামি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদক কারবারিদের হামলায় আহত দুই পুলিশ, হাতকড়া পরেই পালালেন আসামি

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। সংঘবদ্ধ মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার এক সহযোগীকে ছিনিয়ে নিয়ে যান। এসময় ওই আসামি হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। পরে তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এক কারবারিকে আটক করে হাতকড়া পরানো হয়। তবে আটকের খবর ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আসামি হাতকড়াসহ পালিয়ে যান।

তিনি বলেন, ‌‘মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। খুব শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়