মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

রাঙ্গুনিয়ায় পৌঁছেছে ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় পৌঁছেছে ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

ওমানে গাড়িতে বিষক্রিয়ায় মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌঁছেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকার তাদের বাড়িতে মরদেহগুলো আনা হয়।

স্বজনদের আহাজারি আর শোকাহত মানুষের ঢলে পুরো এলাকায় নেমে এসেছে হৃদয়বিদারক পরিবেশ। চার ভাইয়ের মৃত্যুর খবরে সকাল থেকেই বাড়িতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, স্থানীয় গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহগুলো গোসল করানো হচ্ছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের মরদেহ দেশে আনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়