বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকার মেইন পিলার নম্বর ৯০৫/৬ এস-এর কাছাকাছি এই ঘটনা ঘটে। ওই সময় কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত ছররা গুলি বর্ষণ করে।

বিএসএফের ছোড়া ওই ছররা গুলি খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় মারাত্মকভাবে বিদ্ধ হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিনি কোনোক্রমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিজ এলাকায় ফিরে আসতে সক্ষম হন। এরপর তার সহযোগী এবং স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার বিষয়ে বলেন, আমরা মধ্যরাতেই সীমান্তে ফায়ারিংয়ের বিষয়টি শুনেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে, গুলিবিদ্ধ ওই যুবক রংপুরের কোনো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওসি আরও বলেন, আমরা এরই মধ্যে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়