শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
Advertise with us

সীমান্তে ঠেলে পাঠানো ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীমান্তে ঠেলে পাঠানো ১০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে সাদিপুর সীমান্তের ভারতীয় অংশে জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা এলাকা থেকে ১০ জনকে সরিয়ে নেওয়া হয়। সকালে সীমান্ত এলাকায় বিজিবি ড্রোন উড়িয়ে নজরদারি চালালেও সেখানে কাউকে দেখা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত রোববার সন্ধ্যার পর বেনাপোলের সাদিপুর সীমান্তসংলগ্ন ভারতের হরিদাসপুর এলাকায় কয়েকটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে আনা হয়। পরে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে সীমান্তের শূন্যরেখার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এরপর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

তবে স্থানীয়দের দাবি, শূন্যরেখা থেকে লোকজন সরিয়ে নেওয়া হলেও ভারতীয় অংশে এখনও শতাধিক মানুষ অবস্থান করছেন। ফলে নতুন করে পুশইনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন, রাতের টহল বৃদ্ধি এবং নজরদারি বাড়ানো হয়েছে।

তবে বিএসএফ শূন্যরেখা থেকে লোকজন সরিয়ে নেওয়ার পর বিজিবিও বিভিন্ন বাঙ্কার থেকে অতিরিক্ত সদস্য প্রত্যাহার করেছে। এরপরও সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দ্বিপক্ষীয় প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করে কাউকে ফেরত পাঠানো হলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ধরনের নিয়ম না মেনে কাউকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়