বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে ধরা আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র এক ডিলারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন আলী হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ফায়ার সার্ভিস জানায়, টিসিবির পণ্য সংরক্ষণ করা একটি দ্বিতল ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের পর উদ্ধার অভিযান চালিয়ে গুদামের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার স্থানীয় থানা পুলিশ। এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়