শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্টের কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়।

জব্দ করা প্রতিটি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সে হিসাবে ২৬৮ পিস কাপড়ের মোট দৈর্ঘ্য ৩ হাজার ২১৬ মিটার। এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পুলিশের দাবি, চোরাই পথে এসব ভারতীয় কাপড় দেশে আনা হয়েছিল।

ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়