রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার সফরের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কাল চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল দুপুরের মধ্যে আট জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা ডক্টরস এসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেল্ফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
Advertise with us

গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১

রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর দীপ নগর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মৎসবাহী কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইমরান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রাজধানীর দারুস সালাম থানার গাবতলীর দীপ নগর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মৎসবাহী কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইমরান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি ফারুক জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহত ইমরানের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার এরেন্দা গ্রামের সরোয়ার মোল্লা ছেলে। তিনি মাছের কোলেস্টরের চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। আহত ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। বর্তমানে সিএসডি ইঞ্জিনিয়ারিং গাড়ির ড্রাইভার হিসেবে চাকরি করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থলে শীতাতক নিয়ন্ত্রিত মৎসবাহী কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ফারুকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়