মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে টোরিকশাচালককে হত্যার অভিযোগে তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে টোরিকশাচালককে হত্যার অভিযোগে তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজের পাঁচ দিন পর একটি আঁখক্ষেত থেকে গতকাল রাতে উদ্ধার করা হয় উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা রুমনকে। এদিবে, ‎গ্রেফতার তিনজন হলেন- ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক। তাদের কাছ থেকে অটোরিকশা, হত্যায় ব্যবহৃত হাসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ২৩ বছর বয়সী রুমন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশা উদ্ধার করা হয়।

‎পুলিশ আরও জানায়, পরে তার অটোরিকশাটি এক লাখ ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ৭০ হাজার টাকায় উমর ফারুকের কাছে বিক্রি করে। ওয়াসিমের দেওয়া তথ্যে বুধবার রাতে পুটিমারী বিলের একটি আঁখক্ষেত থেকে রুমনের ক্ষতবিক্ষত ও গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী।

মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে প্রেস কনফারেন্সে জানান পুলিশ সুপার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়