রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ দেশে ফিরেছে দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ
Advertise with us

রাকসুর জিএস আম্মারের কার্যক্রমের দায় নেবে না ছাত্রশিবির: সভাপতি মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাকসুর জিএস আম্মারের কার্যক্রমের দায় নেবে না ছাত্রশিবির: সভাপতি মুজাহিদ

পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের কার্যক্রম ও রাকসুর আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে তার কার্যক্রমের দায়ভার নেবে না বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের কার্যক্রমের সামগ্রিক বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তিনি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত নন। শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সব কার্যক্রমের দায়বদ্ধতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেবে।’

এসময় সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা দেয়া, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা, সিনেটকে কার্যকর ও নিয়মিত করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়