রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী ফ্যাসিস্টরা ও অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত কুড়িগ্রা‌ম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের
Advertise with us

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া ও মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান দু’টি চালায় ৪৭ বিজিবির টহল দল।

বিজিবি জানিয়েছে, বিওপির নিচপাড়া মাঠে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ৭৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

পরে মোহাম্মদপুর মাঠ থেকে আরও ১০ বোতল মদ ও এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। দু’টি অভিযানে মোট ৮৫ বোতল মদ ও ২ হাজার ৫০০ পিস ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার সিজার মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়