রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী ফ্যাসিস্টরা ও অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত কুড়িগ্রা‌ম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের
Advertise with us

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১

ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের খাবার গাড়ির কর্মচারী (ক্যান্টিন বয়) আবু বক্কর সিদ্দীককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনের খাবার গাড়ির একটি কামড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুবক্কর সিদ্দীক নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার চককোব্বাদ দাসপাড়া মহল্লার বাসিন্দা ওই নারী (৪২) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেনে ওঠেন। তিনি ট্রেনে সিট না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ওই নারীকে ট্রেনের খাবারের গাড়িতে নিয়ে যান এবং সেখানে বসার ব্যবস্থা করে দেন।

পুলিশ আরও জানায়, খাবার গাড়ির ক্যান্টিন বয় আবুবক্কর সিদ্দীক কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সাথে সংযুক্ত কামড়ায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই নারী ৯৯৯ এ ফোন করে অভিযোগ দায়ের করেন। পরে পার্বতীপুর স্টেশনে পৌঁছলে রেলওয়ে পুলিশ আবুব্কর সিদ্দীককে গ্রেফতার ও ওই নারীকে উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং আসামি আবুবক্কর সিদ্দীককে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়