সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজশাহী স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কর্মকর্তা হাসিনা খাতুন।

হাসিনা খাতুন বলেন, দুপুরের মধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করবে। এরই মধ্যে কমিটির একজন সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন। ভিডিও ফুটেজ পর্যালোচনার পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি।

এই রেলওয়ে কর্মকর্তা আরও বলেন, স্টেশনে নিরাপত্তা বাহিনীর হাতে শিক্ষার্থী মারধরের যে অভিযোগ, এবং পরবর্তীতে স্টেশনে ভাঙচুর-দুটি ঘটনায় একসঙ্গে তদন্ত করবে এই কমিটি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য আরিফ হোসেন, রোকন উদ্দীন, শফিকুল ইসলাম ও শাহাদাত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে ওই সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের সঙ্গে জড়িত। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়