বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা দুই লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা দামি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। এ ঘটনার পর আইনগত বিষয়টি দেখছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়