মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু স্থানীয় নির্বাচনে প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জামায়াতের ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের বিষয়টিও দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮ ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে ‘খেলা করছে’: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজারসংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার তিন বাংলাদেশি মাদকের চালান আনার উদ্দেশে প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। পরে তারা খাসিয়াদের সুপারি বাগানে অবস্থান করলে সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে খাসিয়ারা। এ সময় মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা মো. সুমন মিয়া (২৫) ও মো. মাসুম আহম্মদ (২০) মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার কারবালার টুক ও নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী তিনজনই এর আগে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেছেন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়