মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আনসার-ভিডিপিকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু স্থানীয় নির্বাচনে প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জামায়াতের ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের বিষয়টিও দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮ ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
Advertise with us

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা,মা-ভাই-বোন আহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা,মা-ভাই-বোন আহত

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই কলেজছাত্রীর মায়ের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলায় আহত হয়েছে নিহতের ভাই-বোনও। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।

নিহত দিয়া (২০) শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) ও ভাই মুয়াজ আহমেদ (১৫)। তাদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় নিহতের বাবা নবু উল্লাহ বাড়িতে ছিলেন না।

পুলিশ বলছে, হামলাকারী ওই বাড়ির ভাড়াটে ও নির্মাণ ঠিকাদার। ওই বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এই হামলা হয়েছে। হামলাকারী ঠিকাদার আবু মুসাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের হাসপাতালে নিয়ে আসে পরিবারটির গাড়ি চালক মো. বিল্লাল।

তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সোমবার গভীররাতে এ হামলা চালায় আবু মুসা। এ সময়ে হামলাকারী নিজেও আহত হয়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে, আটক করে মুসাকে।

বিল্লাল বলেন, আবু মুসা কয়েক বছর ধরে হামলার শিকার ব্যক্তিদের ১০ তলা ভবনের নির্মাণ কাজ করেন। সেই কাজের পাওনা টাকা নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে মুসা তাদের কুপিয়ে আহত করেন। ঘটনার সময় গৃহকর্তা নবু উল্লাহ তার অসুস্থ ছোট সন্তানকে নিয়ে হাসপাতালে ছিলেন।

ওসি মোহাম্মদ রাজু বলেন, “ভোরে কাজলা এলাকার একটি পরিবারের ওপর হামলা চালিয়ে ওই কলেজ ছাত্রীকে হত্যা করা হয়। এই ঘটনায় পরিবারটির আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে। হামলাকারী মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিক বিবাদ থেকে ঘটনাটি ঘটেছে। পাশাপাশি আর কোন মোটিভ আছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়