সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ব্লুমবার্গের প্রতিবেদন /পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে বদলে দেবে বাংলাদেশের জ্বালানি খাত বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন কক্সবাজারে বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল
Advertise with us

মানিকগঞ্জে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানিকগঞ্জে কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।

এ সময় তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় মন্ত্রীর আগমন টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউ।

পরিদর্শনের সময় তিনি পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়