রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আজ রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা সাভার ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলো হলো—বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

তিতাস গ্যাস জানিয়েছে, এসব এলাকার সব শ্রেণির গ্রাহক সাময়িক এ গ্যাস সরবরাহ বন্ধের আওতায় পড়বেন। পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়