বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই দিন আগে লিফটে চিৎকারের শব্দ, আজ দুপুরে গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার খানবাড়ি নামের একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মাশফিক মাহমুদ খান (৩৮) নামের ওই ব্যবসায়ী খানবাড়ির বাসিন্দা। দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মারা গেছেন মাশফিক। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খানবাড়ি ভবনের একজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টায় মাশফিক ঘর থেকে বের হন। রাত দুইটার দিকে তাঁকে লিফটে উঠতে দেখা যায়। এরপর একটা চিৎকারও শোনা যায়, কিন্তু মাশফিককে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভবনের লিফটের নিচে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের লিফটের নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লিফটের কারিগরি ত্রুটি ছিল কি না, অথবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়