বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচন কমিশনকে আসন্ন সকল নির্বাচন সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসনাত আবদুল্লাহর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস
Advertise with us

জঙ্গল সলিমপুরের ঘটনায় দুর্বলতা স্বীকার করলেন র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জঙ্গল সলিমপুরের ঘটনায় দুর্বলতা স্বীকার করলেন র‍্যাব মহাপরিচালক

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আহসান হাবীব পলাশ বলেন, ‘জঙ্গল সলিমপুরে র‍্যাব এবং পুলিশের চৌকি ছিল। ঠিকভাবেই কাজ করা হচ্ছিল। তবে আমাদের কিছু দুর্বলতা ছিল। সেভাবে মনিটর করতে পারিনি।’

র‍্যাব মহাপরিচালক বলেন, এ সময় ঈদুল আজহা ঘিরে র‌্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের জামাতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। কোরবানির পশু বহনকারী ট্রাক যাতে কোনো হাটে জোর করে নিতে না পারে, সেই বিষয়ে সচেষ্ট আছে র‌্যাব। কোনো থ্রেট নেই। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই বেড়ে যায়। এবার পেট্রোল টিম আরও বেশি রাখা হয়েছে দিনে এবং রাতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়