শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়ক অবরোধ শিক্ষার্থীদের চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে ৫৯ জেলায় চলছে এইচএসসি পরীক্ষা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা,জটিলতা অবসানে চিঠি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
Advertise with us

সিলেটে অটোরিকশার যাত্রীকে কৌশলে বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে অটোরিকশার যাত্রীকে কৌশলে বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সিলেটের বিশ্বনাথে এক নারীকে (৩৬) অপহরণের পর বাড়িতে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল সকালে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা করেন ওই নারী।

গ্রেপ্তার গয়াছ মিয়া ওরফে গেদা (৪৪) মামলাটির ১ নম্বর আসামি। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলার হায়াতেরগাঁও গ্রামে। অন্য আসামিরা হলেন উপজেলার আলমনগর গ্রামের আশিক মিয়া (৩০), হায়াতেরগাঁও গ্রামের সাইদুর রহমান (৩০) ও বটতলা গ্রামের আমির আলী (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই নারী দক্ষিণ সুরমার চণ্ডীপুর এলাকা থেকে ছাতক যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাটির চালক ছিলেন সাইদুর রহমান। চালক ওই নারীকে গন্তব্যে না নিয়ে কৌশলে আলমনগর গ্রামের মন্তাজ আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে আসামিরা ওই নারীকে ধর্ষণ করেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

পরে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়