বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহ্দী আমিন পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতার জন্য সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত, আহত ৪ কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর আইজিপির দেয়া সস্তা বক্তব্য দেশের ক্ষতি, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী চিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন, সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে ৬ষ্ঠ দিনের মতো অবরোধ চলছে
Advertise with us

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় বিক্ষোভ করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে ব্যাংকটিতে একটি গোষ্ঠী অবৈধভাবে দখল নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

বিক্ষোভকারীরা ব্যাংকটির বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন এবং সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী চাকরিচ্যুত কর্মীরা জানান, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানের উদ্যোগ উদ্বোধন করতে আসলেও তারা দীর্ঘ সময় ধরে চরম কর্মহীন ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের দৃষ্টিগোচর করতেই তারা এই কর্মসূচি বেছে নেন।

বিক্ষোভকারীদের পক্ষে সমন্বয়ক মো. এমদাদ হোসেনসহ অন্যান্যরা নেতৃত্ব দেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ভিআইপি সফর ও জননিরাপত্তা রক্ষা করতে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়