শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেজিস্টার্ড হকার ছাড়া রাস্তায় বসা যাবে না: ডিএসসিসি প্রশাসক

এক সপ্তাহের মধ্যে হকার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আর রেজিস্টার্ড হকার ছাড়া কেউ রাস্তায় বসতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

আজ (রোববার, ৯ জুলাই) সকালে প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি। হকার সমস্যা একটি চিরস্থায়ী সমস্যা, এ সমস্যার চিরস্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা দরকার।’

প্রশাসক আবদুস সালাম বলেন, ‘হকার পুনর্বাসনে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুইজনকে নিয়ে বসে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’

হকারদের জন্য হলিডে মার্কেট করা হবে উল্লেখ করে দক্ষিণের প্রশাসক বলেন, ‘হকারদের শৃঙ্খলায় রাখতে আইডি কার্ড এবং তালিকা করে নিবন্ধনের আওতায় আনা হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়