সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এসব বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার পর বৃষ্টি কিছুটা কমলেও নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায় পানিতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়