মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদউত্তীর্ণ সরকারি ওষুধ আটক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদউত্তীর্ণ সরকারি ওষুধ আটক

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় পিকআপ ভর্তি মেয়াদউত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

গতকাল (বুধবার, ২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাকে।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যমুনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়।

এসময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেয়াদ উত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।

আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও চালক স্থানীয়দের কাছে স্বীকার করেছে। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম রেজাউল করিম বলেন, ‘জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়