মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই জেলে যেতে হবে: শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে
Advertise with us

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নোয়াখালী হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৫ জন শিক্ষার্থীকে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। এদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালি গ্রামে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয় বিদ্যালয়টিতে। এক ঘন্টা পর হঠাৎ সপ্তম শ্রেণীর চার জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর তাদের জ্ঞান ফিরে। এর কিছুক্ষণ পর অন্যান্য শ্রেণীকক্ষে ১৫ থেকে ২০ জনের মত শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

হাতিয়া জরুরী বিভাগের দায়িত্ব রতন উপসহকারী মেডিকেল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে আনা হয়। এদের সবাইকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। এদের অনেকের এখনও জ্ঞান ফিরেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানন, প্রথমে যারা জ্ঞান হারান তাদের বাড়িতে যাওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। কিন্তু পরে যারা অজ্ঞান হন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও জ্ঞান ফিরে আসেনি। তবে, কি কারণে শিক্ষার্থীরা অজ্ঞান হয়েছেন, তিনি কিছুই বলতে পারেননি।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রবিউল ইসলাম নিলয় বলেন, আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। তবে, রোগীদের অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলাপে শ্রেণিকক্ষে কোন ঝাঁজালো গন্ধের কারণে অজ্ঞান হওয়ার কথা জানা গেছে।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদেরকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে সাধারণ মানুষের ভিড় জমে গেছে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়