বুধবার ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দাউদ মিয়া। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে থাকা এ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দাউদ মিয়া এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। গত বছরের ২ মার্চ তাকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে দাউদ মিয়ার পূর্বসূরি মুহাম্মদ রফিকুল ইসলামকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি-এনএপিডির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবারই এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়