রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে থাকা নিহত ৩ সরকার-বিরোধীদল উভয়েরই দায়িত্ব সমান,সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে: শফিকুর রহমান ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিন আজ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
Advertise with us
ঈদের ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন বুবলী

ঈদে নতুন পরিচয়ে বুবলী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে নতুন পরিচয়ে বুবলী

এবারের ঈদে নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। তা হল গায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। ঈদের বিশেষ ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন বুবলী। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে গানটি গেয়েছেন বুবলী। এটিই বুবলীর গাওয়া প্রথম গান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়।

ইত্যাদি নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বেশ কয়েক বছর ধরেই সংগীত শিল্পী নন এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। এর আগে অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন গায়ক তাহসান খানের সঙ্গে।

এছাড়াও অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামের গান নিয়ে ইত্যাদিতে হাজির হয়েছিলেন।

এর আগে ইত্যাদিতে এমনভাবে গান নিয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, ইয়াসমিন তাজরীন জাহান তারিন, অপি করিমসহ আরও অনেকে।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ ‘ইত্যাদি’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়