রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী
Advertise with us

পাম্পে তেল সংগ্রহে চরম দুর্ভোগ: অবৈধভাবে তেল ক্রয় বিক্রয় করছেন চালকরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাম্পে তেল সংগ্রহে চরম দুর্ভোগ: অবৈধভাবে তেল ক্রয় বিক্রয় করছেন চালকরা

চট্টগ্রামে বিভিন্ন ফিলিং স্টেশনে পাম্পে তেল সংগ্রহে চালকদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। এরফলে ভোগান্তি থেকে মুক্তি পেতে চালকরা পাম্পের বাহিরে গিয়ে অবৈধভাবে খোলা বাজারে তেল ক্রয় এবং বিক্রয় করতে করতে দেখা গেছে।

নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা।

সরেজমিনে গিয়ে প্যাসেঞ্জার ভয়েস প্রতিবেদক দেখেন চট্টগ্রাম নগরীর ফৌজদার হাট লিংক রোড ও বন্দরের পোর্ট কানেক্টিং সড়কে খোলা বাজারে জ্বালানি তেল ক্রয় এবং বিক্রয় করছেন। এক্ষেত্রে কিছু চালক তেল সংকটের অজুহাতের বিষয়টি সামনে আনেন।

ফৌজদারহাট লিংক রোডে জ্বালানি তেল ক্রয় করতে আসা এক ট্রাক চালক বলেন, পাম্পের দীর্ঘ লাইনে ভোগান্তি থেকে মুক্তি পেতে খোলা বাজারে তেল কিনছি। দীর্ঘ ড্রাইভিং জীবনে প্রথমবারের মতো খোলা বাজারে তেল নিতে বাধ্য হলাম। এছাড়া জ্বালানি তেল লিটারে ১১০ টাকা ধরে বিক্রি হচ্ছে যা প্রেট্রোল পাম্পের তুলনায় বেশি।এই দোকান মোট মোট ৫০ লিটার তেল কিনলাম।অবৈধভাবে তেল ক্রয় করা গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো-ট ২৪-০৫৫৪)।

অন্যদিকে চট্টগ্রাম বন্দরের পোর্ট কানেক্টিং সড়কে দোকানীকে অবৈধভাবে তেল ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ বলার সাথে সাথেই সে ক্ষুব্ধ হয়ে প্রতিবেদকের ভিডিও চিত্র ধারণ করতে থাকেন। অবৈধভাবে তেল বিক্রি করার হুঁশিয়ারি দেন।

এছাড়া ওই সড়কে থাকা কয়েকটি খোলা দোকানের সামনে যমুনা তেলের গাড়ি লক্ষ্য করা যায়।এসব তেল লিটারে ১০০/১০৪ টাকা ধরে ক্রয় করে বাড়তি দামে বিক্রি করছেন। অবৈধভাবে তেল বিক্রি করার নিরাপদ স্থান হওয়ার সুবাদে প্রশাসনকে ম্যানেজ করে অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে তেল।অবৈধভাবে তেল বিক্রিতে পিছিয়ে নেই সীতাকুণ্ডের দারোগা হাট,মাদাম বিবির হাট,ভাটিয়ারী এলাকা।একই চিত্র লক্ষ্য করা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিভিন্ন স্থানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়