রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ দেশে ফিরেছে দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ শর্তসাপেক্ষে তিন ককরোচ নেতার মুক্তি নওগাঁ এসআরবি অভিযানে, ৩ লাখ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
Advertise with us

ঈদে ১০ লাখ টাকা ব্যয়ের স্বচ্ছতায় নজির স্থাপন করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে ১০ লাখ টাকা ব্যয়ের স্বচ্ছতায় নজির স্থাপন করলেন হাসনাত আবদুল্লাহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা ব্যয়ের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন।

পোস্টে জানানো হয়, দেবিদ্বার উপজেলার দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত পুরো অর্থ সঠিকভাবে বিতরণ করা হয়েছে। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এক হাজার মানুষকে এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৫০০ জনের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। একই তালিকায় সব তথ্য সংযুক্ত থাকায় সম্পূর্ণ তালিকাই উন্মুক্ত করা হয়েছে।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ জানান, এই বরাদ্দ বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের মাধ্যমে এক হাজার এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫০০ জন সহায়তা পেয়েছেন। ফলে অনেক মানুষ এখনো এই সহায়তার বাইরে রয়ে গেছেন। এই উদ্যোগকে স্থানীয়ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়