শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে অটোরিকশাচাল: পুলিশ সুপার বিশ্ব বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া দিল্লিতে বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা,আটক ৪০০ জনের বেশি
Advertise with us

কুচকাওয়াজ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী,জানালেন শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুচকাওয়াজ দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী,জানালেন শুভেচ্ছা

স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ দেখেন সরকারপ্রধান। বিদায়ের আগে তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

এবারের কুচকাওয়াজ দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমিও সশস্ত্র বাহিনীর ফ্যামিলিরই সন্তান। আমি যেটা মনে করি, আমাদের সকলের দায়িত্ব আছে, সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। “সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে, সেটা দেশকে নিয়ে। আমরা সেটিকেই গুরুত্ব দিতে চাই।”

সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, “সবাই ভালো থাকবেন। আমরা যেন সবাই দেশের জন্য কাজ করি।”

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং জাতীয় কুচকাওয়াজের প্যারেড কমান্ডার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়