রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাকাত কার্যকরভাবে বণ্টনে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাকাত কার্যকরভাবে বণ্টনে প্রধানমন্ত্রীকে যে পরামর্শ দিলেন আহমাদুল্লাহ

জাকাত কার্যকরভাবে বণ্টনের বিষয়ে পরামর্শ নিতে জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহকে সচিবালয়ে নিজের দপ্তরে ডেকেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শায়খ আহমাদুল্লাহ। এসময় তার পাশে ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এই সমাজকর্মী বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে জাকাতকে কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় (তা জানতে)। বাংলাদেশে জাকাত সংগ্রহের যে অপার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে জাকাতকে প্রত্যক্ষভাবে কীভাবে যুক্ত করা যায় এবং আরও সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায়, সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়