সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, প্রকাশ নতুন নীতিমালা জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ঢাকা ও আশপাশের এলাকায়, বৃষ্টি হবে কি না জানালো অধিদপ্তর হজযাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের ঠাকুরগাঁও-১ আসনের নতুন দুই এমপির শপথ মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পোশাকশিল্প মালিকদের বৈঠক কৃষক কার্ডের মাধ্যমে মিলবে আবহাওয়ার আগাম বার্তা আন্দোলনে পুলিশের গাড়িতে শ্রমিকদের অগ্নিসংযোগের ঘটনায় আটক ১ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। সোমবার (২ নভেম্বব) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো!’ লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। গতকাল মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।

সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলো। আর মাঝখান দিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়। ঐ আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামীলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। কিন্তু আওয়ামীলীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিৎ নয়?’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়