সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৯ বছর বয়সি নিশাত জান্নাত নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। নিশাত ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোনের পাশাপাশি বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন।

নওশিন বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

তিনি গণমাধ্যমেক বলেন, “সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। “সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।”

হেলাল জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউ ইয়র্কেই।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, “কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়