সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন

 

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি বাস ও ওয়েস্টেজ ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৃথক দুই ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাস ও ট্রাকে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের দাবি, দুই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথম ঘটনায় অটোরিকশায় করে আসা কয়েকজন দুর্বৃত্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। দ্বিতীয় ঘটনায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। দুই ঘটনায়ই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইনবোর্ড এলাকায় আগুন দেওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। বাসের মালিক রাসেল জানান, তার স্টাফরা বাসটি পার্কিং করে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সাত মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকসহ আশপাশের গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তারা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে ওয়েস্টেজ ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বাসে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখতে পেয়ে সেখানে এগিয়ে যান। তবে আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। বাসটি ঘটনাস্থলেই রয়েছে। বাসের মালিক সকালে থানায় আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, তারা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন দেখতে পান। কারা কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়