শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী স্বপ্নের মেট্রোরেল স্টেশনের নিচে এখন হাটবাজার চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী
Advertise with us

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনসিটিএডি মহাসচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনসিটিএডি মহাসচিবের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় নেতা পর্যবেক্ষণ করেন যে, এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতিমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষ করে তাদের মধ্যে দরিদ্রতম দেশগুলোতে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা বছরের পর বছর ধরে অগ্রগতির বিপরীত পরিস্থিতি প্রত্যক্ষ করছে।

এ সময় তারা সব সকল পক্ষকে উত্তেজনা পরিহার করে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান।

উল্লেখ্য, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের প্রার্থী। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই নেতা নিজ নিজ প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়