বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

মধ্যপ্রাচ্য যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্য যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি বৈঠক

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূত্রপাত দেশের সামনে বড় ধরনের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ তৈরি করেছে। চতুর্থ সপ্তাহে গড়ানো এই সংঘাত থামার কোনো লক্ষণ না দেখায় এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও অনুভূত হতে শুরু করেছে।

বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রে সংকটের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক এই ভয়াবহ সংকট শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে বিশেষজ্ঞরাও এখনো নিশ্চিত নন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সদ্য ক্ষমতাসীন সরকার কতটা প্রস্তুত, তা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ১০টায় নিজ কার্যালয়ে এই সংকট মোকাবিলায় এক জরুরি বৈঠকে বসছেন। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ উপস্থিত থেকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এই কমিটি সার্বক্ষণিক আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

নতুন সরকারের এই তৎপরতা যুদ্ধের অভিঘাত থেকে দেশের অর্থনীতি ও জনজীবনকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়