শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে অটোরিকশাচাল: পুলিশ সুপার বিশ্ব বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া দিল্লিতে বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা,আটক ৪০০ জনের বেশি
Advertise with us

মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা,আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যরাতের পর থেকে ইসরায়েলে ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা,আহত ২

ইসরায়েলের স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে দেশটিতে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই বাধা দিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী, তারপরও অন্তত দুইজন আহত হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোররাতে ইসরায়েলের তেল আবিব শহরের হোলন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত দুইজন আহত হন বলে জানিয়েছে দেশেটির জরুরি পরিষেবা মাগেন দাভিদ আদোম।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় তারা আহত হন। তবে বাধা দিয়ে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেও তারা আহত হয়ে থাকতে পারেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

মাগেন দাভিদ আদোম (এমডিএ) জানিয়েছে, ছিটকে আসা কাঁচের টুকরোর আঘাতে অশীতিপর এক ব্যক্তি আহত হন, তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহত অপরজন একজন নারী, তিনিও অশীতিপর। শ্বাসের সঙ্গে ধোঁয়া ঢুকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে অসুস্থ হয়ে পড়া আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমডিএ জানিয়েছে।

এ দিন মধ্যরাতের পর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, সবগুলো এলাকা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পাশাপাশি লেবানন থেকে ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরমধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পাল্লার ছিল।

এর আগের দিন শনিবার অন্তত ছয়বার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রত্যেকবারে একসঙ্গে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে গিয়ে হাজির হয়। এসব হামলায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এলাতে অন্তত তিনজন আহত হয়।

ইসরায়েলের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলের পাশাপাশি জেরুজালেম ও পশ্চিম তীরের ইহুদি বসতিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এগুলোর ম্যধ্যে কিছু ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ক্লাস্টার বোমা ছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের আঞ্চলিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং দেশটির অভ্যন্তরীণ ফ্রন্ট ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ড এসব হামলা চালিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়