বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান সরকারের ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে, ফ্যামিলি কার্ড পাবে ৪১ লাখ পরিবার সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি রোহিঙ্গা পত্যাবাসন নিয়ে সরব দুই দেশ, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে সিইসি
Advertise with us

সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিআইডি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে রদবদলের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে আগের প্রজ্ঞাপনে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হলেও তা বাতিল করে আগের স্থানেই রাখা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি, সিএমপির পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে সিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সরিয়ে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়