রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস নরসিংদী–মদনপুর মহাসড়কের একদিকে ময়লার স্তূপ, অন্যদিকে মৃত্যুফাঁদ আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির টুকরো, অস্বীকার পুলিশের থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির
Advertise with us

স্বাধীনতা উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাধীনতা উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সচিবালয়ে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। তার কর্মসূচিতে মন্ত্রিসভার বৈঠকও এগিয়ে এনে বুধবার আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল ৯টার পরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দফতরে এই ডাক টিকেট উন্মোচন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাফতরিক কাজ সারেন। এরপরই ডাক উন্মোচন করেন।’

ডাক টিকেট উন্মোচনের সময়ে ডাক ও টেলিযোগাযোগ-মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আজ প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা, বিকেল ৪টায় এই সভা হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়