শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী স্বপ্নের মেট্রোরেল স্টেশনের নিচে এখন হাটবাজার চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস সংসদে নিষ্প্রভ জামায়াত, এমপিদের ভূমিকায় বিব্রত শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী
Advertise with us

স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে ৩ সন্তানসহ ডিবি হেফাজতে নারী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে ৩ সন্তানসহ ডিবি হেফাজতে নারী

স্বাধীনতা দিবসে তিন সন্তান নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া এক নারীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বলে দাবি ওই নারীর।

বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম।

কুমিল্লার বাসিন্দা তাহমিনা আক্তার থাকেন রাজধানীর লালবাগ এলাকায়।তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন।

তাহমিনা আক্তার বলেন, ৫ অগাস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসাবে তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন। তাই সন্তানদের নিয়ে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি।

ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, ওই নারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছিলেন তখন তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছে আওয়ামী লীগের লিফলেটও ছিল। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়